Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ৮:১৬ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নাতীকে ধর্ষণের অভিযোগ নানা গ্রেফতার
৭ March ২০২৬ Saturday ৩:৫১:৩১ PM
Print this E-mail this

বাউফলে নাতীকে ধর্ষণের অভিযোগ নানা গ্রেফতার


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ বছর বয়সি নাতীকে ধর্ষনের অভিযোগে নানা লালু শাহ (৬০) কে গ্রেফতার করেছে প্রশাসন। শুক্রবার রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।
লালু শাহ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। এরা সম্পর্কে নানা নাতী বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, রবিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে ধানদী গ্রামে একটি খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন লালু শাহ। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রবিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, এক পর্যায়ে শারীরিক অবস্থা বিবেচনা করে ফরেনসিক রিপোর্টের জন্য ওই রাতেই (১ মার্চ) শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ঘটনার দিনই শিশুটির পরিবার থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপড় অভিযুক্ত লালু শাহকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার লালবাগ এলাকা থেকে পুরিশ ও র‌্যাব যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। আজ (শনিবার) অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com