![]() পিরোজপুর জেলা হাসপাতালে চু*রি
৮ March ২০২৬ Sunday ১:৪৭:৪৮ PM
পিরোজপুর প্রতিনিধি ::: ![]() পিরোজপুর জেলা হাসপাতালের প্রশাসনিক ভবনের সিঁড়ির সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত পিতলের পাত চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। শুক্রবার (৬ মার্চ) রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। শনিবার (৭ মার্চ) সকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দেখতে পান, প্রশাসনিক ভবনের সিঁড়ির দ্বিতীয় অংশের সাতটি ধাপের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত পিতলের পাতগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে দ্রুত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে পিরোজপুর জেলা সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, আমরা সকালে বিষয়টি দেখতে পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য ছয় থেকে সাত হাজার টাকা। জেলা হাসপাতালে চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও হাসপাতালের গ্রিল কেটে নগদ টাকা ও একটি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছিল। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

