Current Bangladesh Time
Friday July ১৭, ২০২৬ ৩:১৯ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুর জেলা হাসপাতালে চু*রি
৮ March ২০২৬ Sunday ১:৪৭:৪৮ PM
Print this E-mail this

পিরোজপুর জেলা হাসপাতালে চু*রি


পিরোজপুর প্রতিনিধি :::

পিরোজপুর জেলা হাসপাতালের প্রশাসনিক ভবনের সিঁড়ির সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত পিতলের পাত চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। শুক্রবার (৬ মার্চ) রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।

শনিবার (৭ মার্চ) সকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দেখতে পান, প্রশাসনিক ভবনের সিঁড়ির দ্বিতীয় অংশের সাতটি ধাপের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত পিতলের পাতগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে দ্রুত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে পিরোজপুর জেলা সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, আমরা সকালে বিষয়টি দেখতে পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য ছয় থেকে সাত হাজার টাকা।

জেলা হাসপাতালে চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও হাসপাতালের গ্রিল কেটে নগদ টাকা ও একটি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছিল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com