Current Bangladesh Time
Monday August ১০, ২০২৬ ৪:৩৭ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
১৭ July ২০২৬ Friday ১:২৩:৩৪ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে লিমন ফকির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। লিমন ফকির পূর্ব সুজনকাঠি গ্রামের আবুল হোসেন ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লিমন ফকির বারপাইকা গ্রামের একটি মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ ঠিক করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা লিমন ফকিরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত লিমন ফকিরের বড় ভাই খোকন ফকির বলেন, ‘আমার ভাই স্থানীয় অপু ফকিরের মাছের ঘেরে কাজ করত। রাতে মাছের ঘেরের বিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ ঠিক করার সময় বিদ্যুতায়িত হয়।কর্তব্যরত চিকিৎসক সুবল কৃষ্ণ কুণ্ডু বলেন, ‘বিদ্যুতায়িত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দৈনিক ১০-১১ ঘণ্টা লোডশেডিং: বরিশালে বিপর্যস্ত জনজীবন ব্যবসা-বাণিজ্যে ধস
এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন
কীর্তনখোলায় নৌবিহারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক নানা স্থাপনা
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com