Current Bangladesh Time
Monday August ১৭, ২০২৬ ২:৩৯ PM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেমি উপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ
১৬ July ২০২৬ Thursday ৭:১৩:৪৭ PM
Print this E-mail this

মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেমি উপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার উপর প্রবাহিত হয়ে বেড়িবাঁধের ভিতর ও বাহিরে নিম্নাঞ্চল ৫-৬ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়াও ঢাকা যাওয়ার একমাত্র রামেনওয়াজ লঞ্চঘাটটি জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় ঢাকাগামী শত শত যাত্রীরা বিপাকে পড়েন।

এদিকে উপজেলা থেকে বিচ্ছিন্ন বেড়িবাঁধহীন ৫নং কলাতলীর ইউনিয়নের চরকলাতলী, কাজীরচর ও ঢালচরের অবস্থা খুবই নাজুক। ওই সমস্ত এলাকায় ৫-৭ ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে জানান কলাতলী ইউনিয়নের ইউপি সদস্য আমিন তালুকদার।

বৃহস্পতিবার দুপুর ২টায় মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে বলে যুগান্তরকে নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পূর্বপাশে ৬০ কলোনিতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বুকসমান পানি প্রবাহিত হচ্ছে। কলোনিতে বসবাসরত ৬০ পরিবারের বসবাসরত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। কেউ ঘরের টিনের ছালে আশ্রয় নিয়েছেন। 

এদিকে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জোয়ারের পানি ডিঙ্গিয়ে লঞ্চ যেতে। অপরদিকে বেড়িবাঁধহীন ৫নং কলাতলী ইউনিয়নের অধিকাংশ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়।

জোয়ারের প্লাবিত ষাট কলোনির বাসিন্দা ইয়াছিন, কামাল ও সখিনা বিবিসহ অনেকে জানান, দিনে-রাতে দুইবেলা জোয়ারের পানি প্লাবিত হচ্ছে। এতে তাদের পরিবারের সবাইকে নিয়ে ঘরের উপরে টিনের চালে আশ্রয় নিতে হয়। রাতের জোয়ারে বেশি বিপাকে পড়ি। রাত হলে অপেক্ষা করতে হয় কখন জোয়ার আসবে কখন যাবে। দুর্ভোগের মধ্যে আছি।

১কদার জানান, রামেওয়াজ ঘাটসহ এলাকায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

এ বাপারে পানি উন্নয়নের বোর্ড ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা জানান, মেঘনায় জোয়ারের পানি ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধ ও বেড়িবাঁধের বাহিরে প্লাবিত হয়েছে। রামনেওয়াজ এলাকার পুরানো বেড়িবাঁধ সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com