![]() প্রতিবছর রমজানে অসহায় শিক্ষার্থী পরিবারের পাশে দাঁড়ায় চাঁদপাশা হাইস্কুল ও কলেজ
৮ March ২০২৬ Sunday ৮:১৯:৩৯ PM
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ ![]() নবম শ্রেণির শিক্ষার্থী জাকিয়ার পিতা দিনমজুর দুখু মিয়া রমজান উপলক্ষে দেওয়া আর্থিক সহায়তা নিতে এসে আবেগঘন কণ্ঠে বলছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর রমজান ও ঈদে খাদ্যসামগ্রী পাই। এবছর নগদ অর্থ পেয়েছি। অন্তত এবার ঈদে বয়লার মুরগি আর চিনি-সেমাই কেনা নিয়ে আর চিন্তা করতে হবে না। দুখু মিয়ার মতোই স্বস্তির হাসি ফুটেছে আরও অনেক অসহায় পরিবারের মুখে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন অন্তত ১৫০টি পিছিয়ে পড়া দরিদ্র শিক্ষার্থী পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বরিশালের সদর উপজেলা ও বাবুগঞ্জ উপজেলার সীমান্তবর্তী লাকুটিয়া বাজার সংলগ্ন চাঁদপাশা হাইস্কুল ও কলেজ কর্তৃপক্ষ। প্রতিবছরের মতো এবছরও ব্যতিক্রম হয়নি। প্রতিষ্ঠানটির পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে ১৫০টি দরিদ্র শিক্ষার্থী পরিবারকে খুঁজে বের করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে “প্রগতি মানব কল্যাণ ট্রাস্ট, বরিশাল” নামে একটি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগেই রোববার (৮ মার্চ) দুপুরে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের হলরুমে আয়োজিত হয় “রমজানে আর্থিক সহায়তা কর্মসূচি-২০২৬”। অনুষ্ঠানে ১৫০ জন অসহায় শিক্ষার্থী পরিবারের হাতে একহাজার টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২৩ সাল থেকে এই প্রতিষ্ঠানে অসহায় শিক্ষার্থী পরিবারের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে সহায়তা কর্মসূচি চালু রয়েছে। আমার প্রত্যাশা, এই মানবিক উদ্যোগ ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দরিদ্র শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই সহযোগিতার আওতায় এ অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদেরও সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। নগদ অর্থ বিতরণে সার্বিক সহযোগী করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য অষ্ট্রেলিয়া প্রবাসী সৈয়দা নাহিদা আক্তার পরনা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

