Current Bangladesh Time
Thursday July ২৩, ২০২৬ ৪:০৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » প্রতিবছর রমজানে অসহায় শিক্ষার্থী পরিবারের পাশে দাঁড়ায় চাঁদপাশা হাইস্কুল ও কলেজ
৮ March ২০২৬ Sunday ৮:১৯:৩৯ PM
Print this E-mail this

প্রতিবছর রমজানে অসহায় শিক্ষার্থী পরিবারের পাশে দাঁড়ায় চাঁদপাশা হাইস্কুল ও কলেজ


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ

নবম শ্রেণির শিক্ষার্থী জাকিয়ার পিতা দিনমজুর দুখু মিয়া রমজান উপলক্ষে দেওয়া আর্থিক সহায়তা নিতে এসে আবেগঘন কণ্ঠে বলছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর রমজান ও ঈদে খাদ্যসামগ্রী পাই। এবছর নগদ অর্থ পেয়েছি। অন্তত এবার ঈদে বয়লার মুরগি আর চিনি-সেমাই কেনা নিয়ে আর চিন্তা করতে হবে না।

দুখু মিয়ার মতোই স্বস্তির হাসি ফুটেছে আরও অনেক অসহায় পরিবারের মুখে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন অন্তত ১৫০টি পিছিয়ে পড়া দরিদ্র শিক্ষার্থী পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বরিশালের সদর উপজেলা ও বাবুগঞ্জ উপজেলার সীমান্তবর্তী লাকুটিয়া বাজার সংলগ্ন চাঁদপাশা হাইস্কুল ও কলেজ কর্তৃপক্ষ।

প্রতিবছরের মতো এবছরও ব্যতিক্রম হয়নি। প্রতিষ্ঠানটির পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে ১৫০টি দরিদ্র শিক্ষার্থী পরিবারকে খুঁজে বের করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা।

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে “প্রগতি মানব কল্যাণ ট্রাস্ট, বরিশাল” নামে একটি ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনের উদ্যোগেই রোববার (৮ মার্চ) দুপুরে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের হলরুমে আয়োজিত হয় “রমজানে আর্থিক সহায়তা কর্মসূচি-২০২৬”। অনুষ্ঠানে ১৫০ জন অসহায় শিক্ষার্থী পরিবারের হাতে একহাজার টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২৩ সাল থেকে এই প্রতিষ্ঠানে অসহায় শিক্ষার্থী পরিবারের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে সহায়তা কর্মসূচি চালু রয়েছে। আমার প্রত্যাশা, এই মানবিক উদ্যোগ ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দরিদ্র শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই সহযোগিতার আওতায় এ অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদেরও সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মানিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি জাকির ফকির, বাবুগঞ্জ যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন খানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

নগদ অর্থ বিতরণে সার্বিক সহযোগী করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য অষ্ট্রেলিয়া প্রবাসী সৈয়দা নাহিদা আক্তার পরনা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com