![]() রোগীদের দুর্ভোগ কমাতে স্বল্প পরিসরে চালু হচ্ছে পিরোজপুর জেলা হাসপাতাল: গণপূর্ত প্রতিমন্ত্রী
১০ March ২০২৬ Tuesday ৬:১৫:১৪ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() রোগীদের ক্রমবর্ধমান দুর্ভোগের কথা চিন্তা করে লিফট স্থাপন সম্পন্ন হওয়ার আগেই পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালটি স্বল্প পরিসরে চালু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যবস্থাপনা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

