Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১১:২২ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » রোগীদের দুর্ভোগ কমাতে স্বল্প পরিসরে চালু হচ্ছে পিরোজপুর জেলা হাসপাতাল: গণপূর্ত প্রতিমন্ত্রী
১০ March ২০২৬ Tuesday ৬:১৫:১৪ PM
Print this E-mail this

রোগীদের দুর্ভোগ কমাতে স্বল্প পরিসরে চালু হচ্ছে পিরোজপুর জেলা হাসপাতাল: গণপূর্ত প্রতিমন্ত্রী


পিরোজপুর প্রতিনিধি:

রোগীদের ক্রমবর্ধমান দুর্ভোগের কথা চিন্তা করে লিফট স্থাপন সম্পন্ন হওয়ার আগেই পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালটি স্বল্প পরিসরে চালু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশ থেকে লিফট আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা লিফট আসার অপেক্ষায় বসে থেকে রোগীদের কষ্ট বাড়াতে চাই না। তাই আপাতত আগামী ৩০ শে এপ্রিল অথবা ১৫ই মে এর মধ্যে লিফট ছাড়াই ৪টি ফ্লোরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছি।


হাসপাতালে বিদ্যমান চিকিৎসক সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি সারা দেশেরই সমস্যা। তবে পিরোজপুরবাসীর জন্য সুখবর হলো, আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি অকেজো বা সমস্যাযুক্ত যন্ত্রপাতি দ্রুত মেরামত ও স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। আগামী দুই মাসের মধ্যে পিরোজপুরের মানুষ আগের চেয়ে উন্নত চিকিৎসা সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যবস্থাপনা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com