Home » বরিশাল » বানারীপাড়া » চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ. রশিদ সরদার
১৯ July ২০২৬ Sunday ৪:০৩:২৪ PM
চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ. রশিদ সরদার
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ার সাবেক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আ. রশিদ সরদার ((৯২) শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী,৬ ছেলে ও ৪ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আঃ রশিদ সরদার বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদারের পিতা।
রোববার (১৯ জুলাই) বাদ জোহর বানারীপাড়া উপজেলার মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ও ধারালিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তার মরদেহ চির নিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)