ভোলার দৌলতখানে মেঘনা নদীতে জেগে উঠেছে বিশাল চর। দীর্ঘদিন ধরে এ চরগুলোতে চাষাবাদ করছেন উপজেলার কয়েক হাজার কৃষক। এছাড়া গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করছেন অন্তত অর্ধশত খামারি। এমনকি দৌলতখানের অর্থনীতির একটি বড় অংশজুড়ে আছে এ পশুপালন। কিন্তু চোরদের উৎপাতে আতঙ্কে দিন কাটাচ্ছেন চরের পশু খামারি ও রাখালরা।
খামারিদের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভোলার মাঝের চর অর্থাৎ চর বৈরাগী, মেদুয়া, মদনপুর, চর হাজারী ও হাজীপুরসহ বিভিন্ন চর থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৪০০টির বেশি মহিষ চুরির ঘটনা ঘটেছে। শুধু চুরিই নয়, প্রায়ই চরে দেশীয় অস্ত্র নিয়ে রাখালদের মারধর করে গরু-মহিষ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। এতে ঘুম হারাম পশু মালিক ও রাখালদের।
জানা গেছে, গত ১২ জুলাই দেশীয় অস্ত্রসহ ডাকাতদের মূলহোতা ফিরোজ জমাদারসহ চারজনকে আটক করেছে চরবাসী।
ভুক্তভোগী খামারিদের দাবি, এই চোর ও ডাকাতরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় রয়েছে। এত বড় সিন্ডিকেট একা চালানো সম্ভব নয়।
তারা বলেন, এই ডাকাতদের গডফাদার কে? এদের খুঁটির জোর কোথায়? কারা এদের শেল্টার দিয়ে বাঁচিয়ে রাখে? আমরা এদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।
চর বৈরাগী, মেদুয়া, মদনপুর, হাজীপুর ও চর হাজারীতে প্রায় ৫০ থেকে ৬০ জন খামারি রয়েছেন, যাদের কয়েক হাজার গবাদিপশু আছে। ডাকাতির ভয়ে এখন পশু নিয়ে চরে যেতে চান না খামারিরা।
দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম যুগান্তরকে বলেন, দুর্গম চরে ঠিক সময়ে পৌঁছানো কঠিন। এছাড়া নদী সব সময় উত্তাল থাকে। তবে হাজীপুর চরে আমাদের পুলিশ তদন্তকেন্দ্র রয়েছে। স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প করার জন্য স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ সুপারের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি, দ্রুত এ সমস্যার সমাধান হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া