![]() ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
১০ March ২০২৬ Tuesday ১১:৫২:৪০ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() আদালতের মুক্তির নির্দেশের পর কারামুক্ত হয়েছেন ঢাকায় ইফতার আয়োজনে যোগ দিয়ে আটক হওয়া আওয়ামী লীগ আমলের পিরোজপুর -২ এর সাবেক সংসদ সদস্য শাহ আলম। মঙ্গলবার (১০ মার্চ) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শাহ আলম। শাহ আলমের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, `শাহ আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ, জিডি বা মামলা নেই মর্মে রমনা মডেল থানার এসআই নবী হোসেন প্রতিবেদন জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাকে রিলিজ অর্ডার দেন। আজ কারামুক্ত হলেন তিনি।’ এর আগে গত ১ মার্চ ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইফতারে গেলে লোকজন শাহ আলমকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় উত্তেজনা তৈরি হলে লোকজন রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এর পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

