Current Bangladesh Time
Saturday July ১৮, ২০২৬ ৮:১২ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত 
১০ March ২০২৬ Tuesday ১১:৫২:৪০ PM
Print this E-mail this

ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত 


আমাদের বরিশাল ডেস্ক:

আদালতের মুক্তির নির্দেশের পর কারামুক্ত হয়েছেন ঢাকায় ইফতার আয়োজনে যোগ দিয়ে আটক হওয়া আওয়ামী লীগ আমলের পিরোজপুর -২ এর সাবেক সংসদ সদস্য শাহ আলম।

মঙ্গলবার (১০ মার্চ) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শাহ আলম। শাহ আলমের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, `শাহ আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ, জিডি বা মামলা নেই মর্মে রমনা মডেল থানার এসআই নবী হোসেন প্রতিবেদন জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাকে রিলিজ অর্ডার দেন। আজ কারামুক্ত হলেন তিনি।’

এর আগে গত ১ মার্চ ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইফতারে গেলে লোকজন শাহ আলমকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় উত্তেজনা তৈরি হলে লোকজন রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এর পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com