![]() মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার পটুয়াখালীতে গ্রেফতার
১১ March ২০২৬ Wednesday ১:১১:৩১ PM
পটুয়াখালী প্রতিনিধি: ![]() ঢাকার মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসারকে (২৫) পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় র্যাব-৮ ও র্যাব-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। কাউসার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, অভিযুক্ত সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে বারবার অবস্থান পরিবর্তন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মুসলিমপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-২ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

