ঢাকার মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসারকে (২৫) পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় র্যাব-৮ ও র্যাব-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
কাউসার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে কাউসার দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় একটি মাদক স্পট নিয়ন্ত্রণ করতেন। গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) ভুক্তভোগী ও তার বন্ধুরা মিলে ওই মাদক স্পটটি বন্ধ করে দিলে ক্ষিপ্ত হন কাউসার ও তার সহযোগীরা।
এরই জেরে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় ভুক্তভোগীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় কাউসার বাহিনী। এতে তারা রক্তাক্ত জখম হন। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা হলে কাউসার পটুয়াখালীতে এসে আত্মগোপন করেন।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, অভিযুক্ত সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে বারবার অবস্থান পরিবর্তন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মুসলিমপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-২ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা