![]() রঙিন ফুলকপিতে স্বপ্ন বুনছেন সালেহা
১১ March ২০২৬ Wednesday ৪:৪৫:৪৯ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() সাদার চেয়ে রঙিন ফুলকপির পুষ্টিগুণ বেশি। দেখতেও সুন্দর। শুধু জৈব সার ব্যবহার করেই এ ফুলকপি চাষ করা যায়। আর তাতেই সাড়া ফেলেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের নারী কৃষি উদ্যোক্তা সালেহা বেগম। সালেহা জানান, অনুকূল পরিবেশ ও সঠিক ব্যবস্থাপনার কারণে ভালো ফলন পাওয়া গেছে। দশমিনায় তিনিই প্রথম রঙিন ফুলকপি চাষাবাদ করেছেন। এ বছর তিনি হলুদ,সবুজ,বাসন্তি,বেগুনি,গোলাপি ও সাদা রঙের ফুল কপির চাষাবাদ করেছেন। রঙিন ফুলকপি থেকে লাভ তাকে আরও বেশি করে এ ধরনের চাষে উৎসাহিত করেছে। বাজারে রঙিন ফুলকপির প্রচুর চাহিদা ও চড়া দাম পাওয়া যাচ্ছে। অল্প জমিতে কম পরিমাণ চাষাবাদ করেও অধিক টাকা আয়ের কথা জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, রঙিন ফুলকপি বাংলাদেশের কৃষিতে নতুন ও লাভজনক ফসল হিসেবে আবির্ভূত হয়েছে। এ ধরনের ফুলকপি ‘ক্যারোটিনা ইয়েলো’ নামে পরিচিত। প্রচলিত সাদা ফুলকপির তুলনায় বেশি বিটা-ক্যারোটিন ধারণ করে এবং বাজারে চাহিদাও বেশি। ফলে কৃষকের স্বল্প সময়ে ভালো লাভবান হওয়ার সুযোগ রয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের এ ধরনের চাষাবাদে আগ্রহী করা হচ্ছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

