Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৪:২২ AM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » রঙিন ফুলকপিতে স্বপ্ন বুনছেন সালেহা
১১ March ২০২৬ Wednesday ৪:৪৫:৪৯ PM
Print this E-mail this

রঙিন ফুলকপিতে স্বপ্ন বুনছেন সালেহা


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

সাদার চেয়ে রঙিন ফুলকপির পুষ্টিগুণ বেশি। দেখতেও সুন্দর। শুধু জৈব সার ব্যবহার করেই এ ফুলকপি চাষ করা যায়। আর তাতেই সাড়া ফেলেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের নারী কৃষি উদ্যোক্তা সালেহা বেগম। 
অনুকূল আবহাওয়া, সময়মতো বীজ বপন এবং সুষম সার ব্যবহারের ফলে ফুলকপির ভালো ফলন হয়েছে এমন অভিমত সালেহার। বিশেষ করে হলুদ জাতের ‘ক্যারোটিনা ইয়েলো’ নামের ফুলকপির চাহিদা বেশি। উপকূলীয় এ উপজেলা প্রথমবারের মতো ‘ক্যারোটিনা ইয়েলো’ ও ব্রকলি চাষ হয়েছে। যা মানুষকে আকৃষ্ট করছে। কম উৎপাদন খরচ এবং বেশি লাভের কারণে রঙিন ফুলকপি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন ওই নারী উদ্যোক্তা। তার দেখাদেখি অন্য কৃষকরাও ‘ক্যারোটিনা ইয়েলো’ ও ব্রকলিসহ রঙিন সব ফুল কপি চাষে আগ্রহ দেখাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা কৃষি অধিদপ্তরের এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় ৩৩ শতাংশ জমিতে ‘ক্যারোটিনা ইয়েলো’ ও ব্রকলিসহ রঙিন ফুলকপি চাষাবাদ করেন সুলতান সরদারের স্ত্রী নারী উদ্যোক্তা সালেহা বেগম। 

সালেহা জানান, অনুকূল পরিবেশ ও সঠিক ব্যবস্থাপনার কারণে ভালো ফলন পাওয়া গেছে। দশমিনায় তিনিই প্রথম রঙিন ফুলকপি চাষাবাদ করেছেন। এ বছর তিনি হলুদ,সবুজ,বাসন্তি,বেগুনি,গোলাপি ও সাদা রঙের ফুল কপির চাষাবাদ করেছেন। রঙিন ফুলকপি থেকে লাভ তাকে আরও বেশি করে এ ধরনের চাষে উৎসাহিত করেছে। বাজারে রঙিন ফুলকপির প্রচুর চাহিদা ও চড়া দাম পাওয়া যাচ্ছে। অল্প জমিতে কম পরিমাণ চাষাবাদ করেও অধিক টাকা আয়ের কথা জানিয়েছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, রঙিন ফুলকপি বাংলাদেশের কৃষিতে নতুন ও লাভজনক ফসল হিসেবে আবির্ভূত হয়েছে। এ ধরনের ফুলকপি ‘ক্যারোটিনা ইয়েলো’ নামে পরিচিত। প্রচলিত সাদা ফুলকপির তুলনায় বেশি বিটা-ক্যারোটিন ধারণ করে এবং বাজারে চাহিদাও বেশি। ফলে কৃষকের স্বল্প সময়ে ভালো লাভবান হওয়ার সুযোগ রয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের এ ধরনের চাষাবাদে আগ্রহী করা হচ্ছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com