Current Bangladesh Time
Sunday May ১০, ২০২৬ ৩:০৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
১২ March ২০২৬ Thursday ১২:৩০:৫৭ PM
Print this E-mail this

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সমাজসেবা কার্যালয় ও কোডেক এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক এনজিও  (CBM)-এর অর্থায়নে। সোমবার (৯ মার্চ) বেলা ১২টায় সমাজসেবা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা পার্থ স্বারথী দেউরীর প্রাণবন্ত সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর সহযোগিতায় আয়োজিত সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ডা. রিমা বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা 

কৃষিবিদ তনয় সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায় প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুরক্ষা কমিটির সদস্য ও বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সেকেন্দার আলী, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বেল্লাল এবং সাধারণ সম্পাদক রোজিনা খানম।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫টি হুইল চেয়ার, ১টি সাদা ছড়ি, ২টি হাই কমোড, ১টি ইলেকট্রিক বেড, ১ জোড়া ক্রাচ এবং ১টি লাঠি বিতরণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com