Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ১০:১৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মন্ত্রীর বাসায় জাদুশিল্পীকে মারধর করলেন বিএনপি নেত্রী নাসরিন, বিচারের দাবি!
১২ March ২০২৬ Thursday ১:২৩:৪৪ PM
Print this E-mail this

মন্ত্রীর বাসায় জাদুশিল্পীকে মারধর করলেন বিএনপি নেত্রী নাসরিন, বিচারের দাবি!


নিজস্ব প্রতিনিধি:

Screenshot

বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে শারীরিক হামলার অভিযোগ এনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন জাদুশিল্পী শাহীন শাহ। এ ঘটনায় তিনি দলের হাইকমান্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক লিখিত অভিযোগে শাহীন শাহ জানান, তিনি দীর্ঘ ৪৬ বছর ধরে জাদুশিল্প চর্চা করে আসছেন এবং বাংলাদেশসহ বিশ্বের ১৭টি দেশে এই শিল্পকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। তার জন্ম বরিশালের হযরত কালুশাহ সড়কে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৯ মার্চ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে জাদুশিল্প নিয়ে আলোচনা শেষে রাত প্রায় সাড়ে ১০টার দিকে মন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে লিফটে উঠতে গেলে আফরোজা খানম নাসরিন, তার স্বামী এবং আরও কয়েকজন তাকে ঘিরে ধরেন। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে যেন তিনি মন্ত্রীর বাসায় বা বরিশালে না যান- এমন হুমকি দেন।

তিনি আরও দাবি করেন, কারণ জানতে চাইলে তাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারা হয়। এতে তার মাথা ও ডান চোখে আঘাত লাগে। এক পর্যায়ে তিনি আত্মরক্ষার জন্য চিৎকার করে আবার মন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। তার চিৎকার শুনে সেখানে উপস্থিত কয়েকজন অতিথি ও বিএনপির কিছু নেত্রী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

শাহীন শাহ বলেন, বিষয়টি জানার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী তাকে ডেকে নিয়ে বিস্তারিত শুনেন এবং এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। পরে তাকে সান্ত্বনা দিয়ে বিষয়টি দেখার আশ্বাস দেন। এরপর তিনি সেদিন রাতেই ঢাকার মালিবাগে তার বাসায় চলে যান।

লিখিত বক্তব্যে শাহীন শাহ আরও বলেন, কলেজ জীবন থেকেই তিনি বরিশালের ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরবর্তীতে বরিশাল জেলা জাসাসের প্রতিষ্ঠাকালীন সময় থেকে গবেষণা সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় সরকারি কৃষি ব্যাংকে চাকরিরত অবস্থায় তাকে শোকজ নোটিশের মুখোমুখি হতে হয়েছিল। বর্তমানে তিনি কেন্দ্রীয় জাসাসের একজন সক্রিয় সদস্য।

তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এমন আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলেও তিনি মন্তব্য করেন।

এ ঘটনায় বিএনপির হাইকমান্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শাহীন শাহ। একই সঙ্গে তিনি বরিশালের সাধারণ মানুষকে এ ধরনের ঘটনার হাত থেকে রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com