Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ১২:২৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে তরমুজবাহী ট্রাকচাপায় অটোচালক নিহত
১৩ March ২০২৬ Friday ১০:০৬:০৮ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে তরমুজবাহী ট্রাকচাপায় অটোচালক নিহত


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে দ্রুতগামী তরমুজবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে হিরণ গাজী নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোলদার বাড়ি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের দুমকি ক্যাম্প সূত্র ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী অটোরিকশাটি বাকেরগঞ্জ থেকে দাদুরহাট যাচ্ছিল।পথে বিপরীত দিক পটুয়াখালী থেকে আসা একটি দ্রুতগামী তরমুজবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক হিরণ গাজী ও দুই যাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাদের চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক হিরণ গাজীর মৃত্যু হয়

এ বিষয়ে হাইওয়ে পুলিশের দুমকি ক্যাম্পের এসআই শাহাদাৎ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। একইসঙ্গে ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com