Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
১৬ March ২০২৬ Monday ৭:৪২:০০ PM
দুমকিতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
সাগর চন্দ্র শীল, দুমকি উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুশফিকুর রহমান (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আঙ্গারিয়া ইউনিয়নের হাওলাদার বাড়ির সামনে মসজিদের ঘাট এলাকায় পানি নিয়ে খেলছিল শিশু মুশফিকুর রহমান। খেলতে খেলতে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়।
কিছু সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।পরে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুশফিকুর রহমান আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুল্লাহ হাওলাদারের ছেলে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি