![]() পিরোজপুরে প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে
১৭ March ২০২৬ Tuesday ৪:৫৯:৫৮ PM
ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের ইন্দুরকানী (সাবেক জিয়ানগর) উপজেলায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এমরান হোসেন উজ্জ্বল (৩৮) প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার নলবুনিয়া গ্রামে এই জানাজা সম্পন্ন হয়। উজ্জ্বল ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান আকনের একমাত্র ছেলে।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তাঁদের ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। গত আড়াই বছর ধরে তিনি পিরোজপুর জেলা কারাগারে সাজা ভোগ করছেন। ব্যক্তিগত জীবনে উজ্জ্বল দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং সেই সংসারে তাঁর আড়াই বছর বয়সী দুটি যমজ সন্তান রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

