Current Bangladesh Time
Saturday July ১১, ২০২৬ ১১:১০ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » পিরোজপুরে প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে
১৭ March ২০২৬ Tuesday ৪:৫৯:৫৮ PM
Print this E-mail this

পিরোজপুরে প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী (সাবেক জিয়ানগর) উপজেলায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এমরান হোসেন উজ্জ্বল (৩৮) প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার নলবুনিয়া গ্রামে এই জানাজা সম্পন্ন হয়। উজ্জ্বল ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান আকনের একমাত্র ছেলে।


কারাগার ও পারিবারিক সূত্রে জানা গেছে, উজ্জ্বলের বাবা সিদ্দিকুর রহমান আকন বার্ধক্যজনিত কারণে সোমবার বিকেলে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাবার শেষ বিদায়ে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।


সকাল ৮টায় পিরোজপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের একটি বিশেষ দল কড়া পাহারায় উজ্জ্বলকে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে বাবার লাশের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পুরো সময় এবং মোনাজাতের সময়ও তাঁর হাতে হাতকড়া পরা ছিল। জানাজা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই দুপুর ১২টার দিকে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তাঁদের ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। গত আড়াই বছর ধরে তিনি পিরোজপুর জেলা কারাগারে সাজা ভোগ করছেন। ব্যক্তিগত জীবনে উজ্জ্বল দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং সেই সংসারে তাঁর আড়াই বছর বয়সী দুটি যমজ সন্তান রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com