![]() মৎস্য রক্ষা অভিযানে স্পিডবোট উল্টে কনস্টেবল নিখোঁজ
১৯ March ২০২৬ Thursday ২:২৬:২৮ PM
লালমোহন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার লালমোহন উপজেলায় মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মো. ফখরুল। জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটগামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌঁছে। একই সময় মেঘনা নদীতে অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় মনিটরিং করার জন্য উপজেলা মৎস্য অফিসের তিন সদস্য ও দুইজন কনস্টেবলের একটি অভিযান টিম স্পিডবোটে করে মঙ্গলসিকদার ঘাট থেকে রওনা হচ্ছিল। ওই টিমে লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং পুলিশের তিনজন কনস্টেবল ছিলেন।লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় পেছনের প্রপেলারের ধাক্কায় স্পিডবোট উল্টে যায়। এতে পাঁচজন সাঁতরাতে থাকলে তাদের উদ্ধার করা সম্ভব হয়। তবে বৃহস্পতিবার দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত মো. ফখরুল নামে এক কনস্টেবলের খোঁজ পাওয়া যায়নি। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ও মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদ উকিল জানান, নিখোঁজ মো. ফখরুল মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল। ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি টিম নদীতে নেমে তল্লাসি চালাচ্ছে। মো. ফখরুলের বাড়ি বাকেরগঞ্জে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

