Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ১:২৯ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » মৎস্য রক্ষা অভিযানে স্পিডবোট উল্টে কনস্টেবল নিখোঁজ
১৯ March ২০২৬ Thursday ২:২৬:২৮ PM
Print this E-mail this

মৎস্য রক্ষা অভিযানে স্পিডবোট উল্টে কনস্টেবল নিখোঁজ


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছে। 

এ সসময় আহত হয়েছে স্পিডবোটে থাকা মৎস্য অভিযান টিমের পাঁচ সদস্য। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মো. ফখরুল। 

জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটগামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌঁছে। 

একই সময় মেঘনা নদীতে অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় মনিটরিং করার জন্য উপজেলা মৎস্য অফিসের তিন সদস্য ও দুইজন কনস্টেবলের একটি অভিযান টিম স্পিডবোটে করে মঙ্গলসিকদার ঘাট থেকে রওনা হচ্ছিল। 

ওই টিমে লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং পুলিশের তিনজন কনস্টেবল ছিলেন।লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় পেছনের প্রপেলারের ধাক্কায় স্পিডবোট উল্টে যায়। এতে পাঁচজন সাঁতরাতে থাকলে তাদের উদ্ধার করা সম্ভব হয়। তবে বৃহস্পতিবার দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত মো. ফখরুল নামে এক কনস্টেবলের খোঁজ পাওয়া যায়নি। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ও মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদ উকিল জানান, নিখোঁজ মো. ফখরুল মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল।

ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি টিম নদীতে নেমে তল্লাসি চালাচ্ছে। মো. ফখরুলের বাড়ি বাকেরগঞ্জে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com