![]() সদরঘাটে লঞ্চচাপায় নিহত সোহেল বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চরখাগকাটার বাসিন্দা
১৯ March ২০২৬ Thursday ৪:৩৬:৪৭ PM
![]() ঈদে বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর সদরঘাটে লঞ্চচাপায় সোহেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন সোহেলের বাবা মিরাজ হোসেনসহ আরও একজন। বুধবার সন্ধ্যায় ট্রলার দিয়ে লঞ্চে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেলের স্ত্রী রেবা (২০) আহত হয়েছেন। ![]() একই পরিবারের ওপর এমন আঘাত সবার হৃদয় ছুয়ে গেছে। সোহেল নেই। তার বাবা মিরাজ হোসেন এখনও নিখোঁজ। অন্তঃসত্ত্বা স্ত্রী হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। শরীর আর ভবিষ্যৎ এই দুটো নিয়েই রুবি লড়ছেন। বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চরখাগকাটার বাসিন্দা সোহেল। কোতোয়ালি থানার ওসি শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, লঞ্চ সংঘর্ষের ঘটনায় সোহেল নিহত হয়েছেন। লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে রয়েছে। এছাড়া আহত অন্তঃসত্ত্বা রেবা হাসপাতালে চিকিৎসাধীন। ![]() প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ (ঢাকা-ইলিশা) লঞ্চে ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামার সময় হঠাৎ পেছন দিক থেকে এসে ‘এমভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) লঞ্চটি ধাক্কা দেয়। আকস্মিক এ সংঘর্ষে ধাক্কা দেওয়া লঞ্চটির সামনের অংশের চাপায় অপেক্ষমাণ লঞ্চের দুই যাত্রী গুরুতরভাবে আহত হন। এর মধ্যে এক নারী ঘটনাস্থলেই পানিতে পড়ে যান, আর আরেকজন পিষ্ট হয়ে নিহত হয়েছেন। ![]() নৌপুলিশের সদরঘাট থানার ওসি সোহাগ রানা বলেন, আমরা অনেক নিখোঁজের খবর পাচ্ছি। ঘটনাস্থলে নৌপুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত দুজন নিখোঁজ হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। ![]() এ বিষয়ে নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মুহম্মদ মোবারক হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ‘আসা যাওয়া-৫’ লঞ্চের সঙ্গে ট্রলারের সংঘর্ষের সময় একজন যাত্রী নিহত হয়ে থাকতে পারেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন, যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছেই এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||





