সদরঘাটে লঞ্চচাপায় নিহত সোহেল বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চরখাগকাটার বাসিন্দা
ঈদে বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর সদরঘাটে লঞ্চচাপায় সোহেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন সোহেলের বাবা মিরাজ হোসেনসহ আরও একজন।
বুধবার সন্ধ্যায় ট্রলার দিয়ে লঞ্চে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেলের স্ত্রী রেবা (২০) আহত হয়েছেন।
একই পরিবারের ওপর এমন আঘাত সবার হৃদয় ছুয়ে গেছে। সোহেল নেই। তার বাবা মিরাজ হোসেন এখনও নিখোঁজ। অন্তঃসত্ত্বা স্ত্রী হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। শরীর আর ভবিষ্যৎ এই দুটো নিয়েই রুবি লড়ছেন।
কোতোয়ালি থানার ওসি শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, লঞ্চ সংঘর্ষের ঘটনায় সোহেল নিহত হয়েছেন। লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে রয়েছে। এছাড়া আহত অন্তঃসত্ত্বা রেবা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ (ঢাকা-ইলিশা) লঞ্চে ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামার সময় হঠাৎ পেছন দিক থেকে এসে ‘এমভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) লঞ্চটি ধাক্কা দেয়। আকস্মিক এ সংঘর্ষে ধাক্কা দেওয়া লঞ্চটির সামনের অংশের চাপায় অপেক্ষমাণ লঞ্চের দুই যাত্রী গুরুতরভাবে আহত হন।
এর মধ্যে এক নারী ঘটনাস্থলেই পানিতে পড়ে যান, আর আরেকজন পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
নৌপুলিশের সদরঘাট থানার ওসি সোহাগ রানা বলেন, আমরা অনেক নিখোঁজের খবর পাচ্ছি। ঘটনাস্থলে নৌপুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত দুজন নিখোঁজ হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি।
এ বিষয়ে নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মুহম্মদ মোবারক হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ‘আসা যাওয়া-৫’ লঞ্চের সঙ্গে ট্রলারের সংঘর্ষের সময় একজন যাত্রী নিহত হয়ে থাকতে পারেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন, যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছেই এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা