Current Bangladesh Time
Tuesday August ২৫, ২০২৬ ১:৩৪ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » বৃষ্টির বাগড়ায় ঈদের দিনেও ফাঁকা কুয়াকাটা
২১ March ২০২৬ Saturday ৮:০৯:০৬ PM
Print this E-mail this

বৃষ্টির বাগড়ায় ঈদের দিনেও ফাঁকা কুয়াকাটা


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

ঈদের আনন্দঘন পরিবেশে পর্যটকদের ভিড়ে মুখর থাকার কথা ছিল দেশের অন্যতম সমুদ্রসৈকত কুয়াকাটা। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এবারের ঈদের দিনে সম্পূর্ণ ভিন্ন চিত্র এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মৃদু বাতাসে ফাঁকা হয়ে পড়ে রাস্তাঘাট। প্রতি বছর ঈদের দিন সকাল থেকেই আশপাশের জেলা-উপজেলা থেকে নানা বয়সের দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে সৈকত এলাকা। তবে এবার সেই চেনা দৃশ্যের দেখা মেলেনি। বিশাল বালুচর জুড়ে বিরাজ করেছে নির্জনতা।

স্থানীয় হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা জানান, ঈদকে ঘিরে নানা প্রস্তুতি থাকলেও বৃষ্টির কারণে কার্যত অলস সময় পার করতে হচ্ছে তাদের।

কুয়াকাটা সৈকতের দোলনা ব্যবসায়ী মো. জলিল সুকানী আক্ষেপ করে বলেন, দুই মাস ধরে আমরা অপেক্ষা করেছি। প্রতিবছরের মতো এবারও প্রস্তুতি নিয়েছি, কিন্তু কোনো পর্যটক নেই। আজ অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখন বৃষ্টি থামার অপেক্ষায় আছি।

বৃষ্টির বাগড়ায় ঈদের দিনেও ফাঁকা কুয়াকাটা

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, ঈদ মৌসুম তাদের ব্যবসার প্রধান সময়। কিন্তু টানা বৃষ্টিপাত চলতে থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। তবে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুবা সুখী জানান, উপকূলীয় এলাকায় আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পর্যটক সমাগম বাড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

ঈদের ছুটিতে কুয়াকাটার এমন নিস্তব্ধতা স্থানীয়দের মধ্যেও হতাশা তৈরি করেছে। তবে অনেকেই আশা করছেন, আবহাওয়া স্বাভাবিক হলে ছুটির বাকি দিনগুলোতে আবারও প্রাণ ফিরে পাবে এই সমুদ্র সৈকত।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com