" />
AmaderBarisal.com Logo

বরিশালে পাওনা টাকার দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১


আমাদেরবরিশাল.কম

২২ March ২০২৬ Sunday ১০:১০:০৫ PM

মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে সংঘর্ষে খোরশেদ শিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নিহতের মেয়ে ও ভাতিজা-ভাতিজিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) উপজেলার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত খোরশেদ শিকদার একই এলাকার বাসিন্দা।


প্র‍ত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে চরহোগলা গ্রামের খোরশেদ শিকদারের সঙ্গে একই এলাকার জাহাঙ্গীর হাওলাদারের বিরোধ চলছিল। রোববার বিকেলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। জাহাঙ্গীর হাওলাদার ও তার ছেলে নাঈমসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোরশেদ শিকদারের ওপর হামলা চালায়।

এ ঘটনায় আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক খোরশেদ শিকদারকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে বরিশাল পুলিশ সুপার (এসপি) এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।