বরিশালের মেহেন্দিগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে সংঘর্ষে খোরশেদ শিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নিহতের মেয়ে ও ভাতিজা-ভাতিজিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) উপজেলার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ শিকদার একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে চরহোগলা গ্রামের খোরশেদ শিকদারের সঙ্গে একই এলাকার জাহাঙ্গীর হাওলাদারের বিরোধ চলছিল। রোববার বিকেলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। জাহাঙ্গীর হাওলাদার ও তার ছেলে নাঈমসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোরশেদ শিকদারের ওপর হামলা চালায়।
এ ঘটনায় আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক খোরশেদ শিকদারকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরিশাল পুলিশ সুপার (এসপি) এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ