Home » বরগুনা » বেতাগী » বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল ঈদ পুনর্মিলনী: প্রশাসনের ভূমিকা নিয়ে বিএনপির প্রশ্ন
২৩ March ২০২৬ Monday ৪:০৭:৩৯ PM
বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল ঈদ পুনর্মিলনী: প্রশাসনের ভূমিকা নিয়ে বিএনপির প্রশ্ন
বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে প্যান্ডেল সাজিয়ে ধুমধাম করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কর্মসূচি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার পর রোববার রাত ১০টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুক পেজে অনুষ্ঠানের ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, চেয়ার-টেবিল ও বিশাল প্যান্ডেল সাজিয়ে নেতাকর্মীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা। এছাড়া মুঠোফোনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান।
বক্তব্যকালে জেলা ছাত্রলীগ সভাপতি বলেন, “আমাদের ঈদ সেদিন হবে, যেদিন নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারব।” অনুষ্ঠানে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী ভূমিকা নিয়ে নেতাকর্মীদের প্রশংসা করা হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে, নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কর্মসূচিকে প্রশাসনের ব্যর্থতা ও ‘গোপন সহযোগিতা’ হিসেবে উল্লেখ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন, “প্রশাসনের কারসাজি না থাকলে নিষিদ্ধ সংগঠন দীর্ঘ সময় ধরে এমন অনুষ্ঠান কীভাবে করে? আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখব।”
তবে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল আহমেদ বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, এটি একটি পুরনো ভিডিও যা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩