![]() কীর্তনখোলা নদী থেকে বাল্কহেড শ্রমিকের লাশ উদ্ধার
২৫ March ২০২৬ Wednesday ৪:১৮:৫৭ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালের কীর্তনখোলা নদীতে নিখোঁজ বাল্কহেড শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় নগরের কেডিসি এলাকা থেকে শিশির নামের ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশির (৩৪) গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, এমভি আতাউল্লাহ নামের একটি বাল্কহেড সপ্তাহখানেক আগে ঢাকা থেকে কয়লা নিয়ে বরিশাল নগরের ধান গবেষণা এলাকায় আসে।এরপর সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে যায়। মালিকপক্ষের লোক শিশিরসহ দুজন কীর্তনখোলা নদীতে নোঙর করা বাল্কহেড ও কয়লা পাহারা দেওয়ার দায়িত্বে থাকেন। পরে ২২ মার্চ বিকেল ৩টার দিকে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন শিশির। এ ঘটনার পরদিন বাল্কহেডের মাস্টার শিমুল মোল্লা কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।মঙ্গলবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কেডিসি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, ধান গবেষণা এলাকায় নোঙর করা বাল্কহেডে এক নারী নিয়ে আসেন বাল্কহেডের মাস্টার। বিষয়টি নিয়ে সন্দেহ করে তাদের ধরতে সেখানে যান স্থানীয় কয়েকজন।তাদের সঙ্গে ছিলেন শিশির। এসময় এক বাল্কহেড থেকে অন্য বাল্কহেডে যাওয়ার সময় কীর্তনখোলা নদীতে পড়ে তলিয়ে যান শিশির। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

