Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৯:৫৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » কীর্তনখোলা নদী থেকে বাল্কহেড শ্রমিকের লাশ উদ্ধার
২৫ March ২০২৬ Wednesday ৪:১৮:৫৭ PM
Print this E-mail this

কীর্তনখোলা নদী থেকে বাল্কহেড শ্রমিকের লাশ উদ্ধার


নগর প্রতিনিধি:

বরিশালের কীর্তনখোলা নদীতে নিখোঁজ বাল্কহেড শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় নগরের কেডিসি এলাকা থেকে শিশির নামের ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশির (৩৪) গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, এমভি আতাউল্লাহ নামের একটি বাল্কহেড সপ্তাহখানেক আগে ঢাকা থেকে কয়লা নিয়ে বরিশাল নগরের ধান গবেষণা এলাকায় আসে।এরপর সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে যায়। মালিকপক্ষের লোক শিশিরসহ দুজন কীর্তনখোলা নদীতে নোঙর করা বাল্কহেড ও কয়লা পাহারা দেওয়ার দায়িত্বে থাকেন। পরে ২২ মার্চ বিকেল ৩টার দিকে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন শিশির।

এ ঘটনার পরদিন বাল্কহেডের মাস্টার শিমুল মোল্লা কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।মঙ্গলবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কেডিসি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ধান গবেষণা এলাকায় নোঙর করা বাল্কহেডে এক নারী নিয়ে আসেন বাল্কহেডের মাস্টার। বিষয়টি নিয়ে সন্দেহ করে তাদের ধরতে সেখানে যান স্থানীয় কয়েকজন।তাদের সঙ্গে ছিলেন শিশির। এসময় এক বাল্কহেড থেকে অন্য বাল্কহেডে যাওয়ার সময় কীর্তনখোলা নদীতে পড়ে তলিয়ে যান শিশির।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com