Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৯:৫৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য: ৭ জেলেকে জরিমানা
২৭ March ২০২৬ Friday ১০:২৬:২৮ PM
Print this E-mail this

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য: ৭ জেলেকে জরিমানা


হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে সাত জেলের কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল এ জরিমানা করেন। এর আগে উপজেলা মৎস্য দপ্তর অভিযান চালিয়ে তাদের আটক করে। 

জরিমানা করা জেলেরা হলেন—চর কুশরিয়া এলাকার মো. আজাদ; বাউশিয়া এলাকার ধলু মিয়া, মো. মিজান ও মো. ইউসুফ; বাহেরচর এলাকার মো. মিজান, বাবুল গাজী ও সিদ্দিক হাওলাদার। 

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা সংরক্ষণে মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করা হয়। 

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com