Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১:২৯ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে ফেসবুক লাইভে এসে দুই ছেলেকে নিয়ে যুবকের বিষপান
৩১ March ২০২৬ Tuesday ১০:২৯:১৩ PM
Print this E-mail this

নলছিটিতে ফেসবুক লাইভে এসে দুই ছেলেকে নিয়ে যুবকের বিষপান


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠিতে গিরস্তের এক দিনে চোরের ১০ বছরের জেল

বন্ধুর প্রতারণার অভিযোগ করে ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি তার দুই ছেলেকে নিয়ে বিষপান করেছেন। জেলা সদরের সুতালড়ির সীমান্তবর্তী ঝালকাঠির নলছিটি উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় রাকিব হোসেন (৪০) নামে ওই ব্যক্তি নিজ ঘরে দুই ছেলেকে নিয়ে বিষপান করেন।

ফেসবুক লাইভে সাগর নামে এক ব্যক্তিকে বন্ধু সম্বোধন তিনি রাকিব বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হলি। আমাদের তুই কোন খোঁজ রাখনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’  

এদিকে ঘটনা পর প্রতিবেশীরা  দুই শিশু ছেলেসহ রাকিবকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠায়। তবে এ সময় রাকিবের স্ত্রী ঘরে ছিলেন না। 

প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল বলেন, ‘আমরা সন্ধ্যায় রাকিবের ঘরের মধ্যে চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি রাকিব, তার ছেলে নিবীড় ও আবির এই তিনজনেই ছটফট করতেছে। বিষ’র গন্ধ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অন্য প্রতিবেশীদের সহায়তায় ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে ওরা তিনজনেই চিকিৎসাধীন।’ 

তিনি আরও বলেন, ‘ফেসবুক লাইভে রাকিব যে সাগরের নাম উল্লেখ করেছে সে নামে ওর ঘনিষ্ঠ এমন কাউকে চিনি না। সাগর নামের কোনো ব্যক্তিকে রাকিবের সাথে চলাফেরা করতেও দেখিনি।’ 

এ ব্যাপারে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com