Current Bangladesh Time
Tuesday August ২৫, ২০২৬ ১:৫৮ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সময়ে জরুরি টিকাদান শুরু সম্ভব হয়েছে:ঝালকাঠিতে ডা. জিয়াউদ্দিন হায়দার
৫ April ২০২৬ Sunday ৪:৫৫:৪১ PM
Print this E-mail this

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সময়ে জরুরি টিকাদান শুরু সম্ভব হয়েছে:ঝালকাঠিতে ডা. জিয়াউদ্দিন হায়দার


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে ঝালকাঠিতে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার।

এসময় তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ৩০টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডা. জিয়াউদ্দিন হায়দার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

banglanews24

অনুষ্ঠানের আয়োজকরা জানান, হাম-রুবেলা প্রতিরোধে শিশুদের এ টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবিরসহ স্বাস্থ্য বিভাগের অন্য কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সের শিশুদের মধ্যে টিকাদান কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com