![]() কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
৭ April ২০২৬ Tuesday ৩:৫০:১৭ PM
![]() কাউখালী (পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে প্রনোদনা কর্মসুচীর আওতায় এই বীজ ও সার বিতরণ শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

