Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:৫৮ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
৭ April ২০২৬ Tuesday ৩:৫০:১৭ PM
Print this E-mail this

কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ


কাউখালী (পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে প্রনোদনা কর্মসুচীর আওতায় এই বীজ ও সার বিতরণ শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com