![]() বরগুনায় ডিউটিতে থাকা পুলিশ সদস্যের বাসায় ডাকাতি, স্ত্রীর স্বর্ণালংকার লুট
৮ April ২০২৬ Wednesday ৬:৫০:২৫ PM
বরগুনা প্রতিনিধি: ![]() বরগুনায় ডিউটিতে থাকা এক পুলিশ সদস্যদের ভাড়া বাসায় হানা দিয়ে স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনি চাঁদশী সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই পুলিশ সদস্যদের স্ত্রী ও দুই শিশু সন্তান ঘরেই ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালা্হউদ্দিন।
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, ডিউটিতে থাকা পুলিশ সদস্য কাওসারের ঘরের গ্রিল কেটে প্রবেশ করে তার স্ত্রীর রক্ষিত স্বর্ণালংকার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী ঘুমান্ত অবস্থায় ছিলেন। পরে শব্দ শুনে কাওসারকে বিষয়টি জানালে ঘটনার পরপরই রাত সাড়ে চারটার মধ্যে ওই বাড়িতে পুলিশ সদস্যরা পৌঁছে জরিতদের শনাক্তে কাজ শুরু করেছেন। এছাড়াও তথ্য প্রযুক্তির সহায়তাসহ ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছেন। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে জরিতদের শনাক্ত এবং গ্রেপ্তার করা সম্ভব হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

