Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৪:২৩ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় ডিউটিতে থাকা পুলিশ সদস্যের বাসায় ডাকাতি, স্ত্রীর স্বর্ণালংকার লুট
৮ April ২০২৬ Wednesday ৬:৫০:২৫ PM
Print this E-mail this

বরগুনায় ডিউটিতে থাকা পুলিশ সদস্যের বাসায় ডাকাতি, স্ত্রীর স্বর্ণালংকার লুট


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় ডিউটিতে থাকা এক পুলিশ সদস্যদের ভাড়া বাসায় হানা দিয়ে স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনি চাঁদশী সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই পুলিশ সদস্যদের স্ত্রী ও দুই শিশু সন্তান ঘরেই ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালা্হউদ্দিন।


পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুই মাস আগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য কাওসার স্ত্রী ও দুই সন্তান নিয়ে চরকলোনীর ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পুলিশের সদস্য হওয়ায় ঘটনার সময় তিনি রাত্রিকালীন ডিউটিতে বাইরে ছিলেন। এ সময় রাতে তার দুই সন্তান নিয়ে স্ত্রী একাই বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে ঘরের একটি জানালার গ্রিল কেটে ডাকাত সদস্যরা ঘরের প্রবেশ করে। পরে ঘরে রাখা পুলিশ সদস্য কাওসারের স্ত্রীর গলার এবং কানের বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাত সদস্যরা। 


পুলিশ সদস্য কাওসারের ভাড়া বাসার মালিক গোলাম মাওলা বলেন, ‘গতকাল রাতে বৃষ্টি হয়েছে। ঠান্ডা আবহাওয়ায় বাড়ির সবাই ঘুমিয়েছিলেন। তবে পুলিশ সদস্য কাওসার রাতে তার ডিউটি থাকায় ঘরের বাইরে ছিলেন। রাত পৌনে চারটার দিকে কয়েকজন লোক ঘরের পেছনে থাকা একটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার নিয়ে গেছে শুনেছি।’

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, ডিউটিতে থাকা পুলিশ সদস্য কাওসারের ঘরের গ্রিল কেটে প্রবেশ করে তার স্ত্রীর রক্ষিত স্বর্ণালংকার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী ঘুমান্ত অবস্থায় ছিলেন। পরে শব্দ শুনে কাওসারকে বিষয়টি জানালে ঘটনার পরপরই রাত সাড়ে চারটার মধ্যে ওই বাড়িতে পুলিশ সদস্যরা পৌঁছে জরিতদের শনাক্তে কাজ শুরু করেছেন। এছাড়াও তথ্য প্রযুক্তির সহায়তাসহ ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছেন। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে জরিতদের শনাক্ত এবং গ্রেপ্তার করা সম্ভব হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com