![]() বরিশালে বৈশাখী উৎসবে মানুষের ঢল, প্রাণ ফিরল সংস্কৃতিতে
১৪ April ২০২৬ Tuesday ৩:৩০:৪৪ PM
নগর প্রতিনিধি: ![]() অনেক দিন পর যেন ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষ মন খুলে একই উৎসবে মেতে ওঠার সুযোগ পেল। পয়লা বৈশাখে তাই বরিশালে সর্বস্তরের মানুষের ঢল নামে। নানা আয়োজনের মধ্য দিয়ে নগরীর সাধারণ মানুষসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের কর্মীরা বাংলা নববর্ষ বরণ ও পয়লা বৈশাখ উদ্যাপন করেছে। দিনটিকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নগরীর ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে উদীচী বরিশালের উদ্যোগে প্রভাতি অনুষ্ঠান, রাখি পরানোর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ঢাক উৎসব, রাখি বন্ধন, উত্তরীয় প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার পর সকাল ৮টায় চারুকলা বরিশালের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনীকুমার হলের সামনে গিয়ে শেষ হয়। এ ছাড়া অশ্বিনীকুমার হলের সামনে খেলাঘর আসরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি উদ্যোগে সার্কিট হাউস ও শিল্পকলা একাডেমিতে নানা আয়োজনসহ বৈশাখী শোভাযাত্রা বের হয়। এ ছাড়া বিএম স্কুল মাঠে চলছে তিন দিনের মেলা। মেলায় হরেক রকমের পণ্যের পসরা বসেছে। শিশু-কিশোর, নারীরা ভিড় জমিয়েছেন। দিনভর এত উৎসবে যেন প্রাণ ফিরে এসেছে সংস্কৃতিতে। উদীচীর বরিশাল জেলা সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি বলেন, অতীতের বিভেদ, বৈষম্য পেছনে ফেলে পৃথিবীর সব মানুষের মঙ্গল কামনায় গত প্রায় চার দশক ধরে উদীচী প্রভাতি অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করে আসছে। সংস্কৃতিকর্মী এম এ মাসুদ বলেন, ‘আমরা অনেক দিন মন খুলে উৎসব কনতে পারিনি। এবার ভয় কেটে বৈশাখে প্রাণ ফিরে এসেছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

