Current Bangladesh Time
Wednesday October ১৪, ২০২৬ ৭:৪২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে বৈশাখী উৎসবে মানুষের ঢল, প্রাণ ফিরল সংস্কৃতিতে
১৪ April ২০২৬ Tuesday ৩:৩০:৪৪ PM
Print this E-mail this

বরিশালে বৈশাখী উৎসবে মানুষের ঢল, প্রাণ ফিরল সংস্কৃতিতে


নগর প্রতিনিধি:

অনেক দিন পর যেন ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষ মন খু‌লে একই উৎসবে মেতে ওঠার সুযোগ পেল। প‌য়লা বৈশা‌খে তাই বরিশালে সর্বস্ত‌রের মানু‌ষের ঢল না‌মে। নানা আয়োজনের মধ্য দিয়ে নগরীর সাধারণ মানুষসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের কর্মীরা বাংলা নববর্ষ বরণ ও পয়লা বৈশাখ উদ্‌যাপন করেছে।

দিনটিকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নগরীর ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে উদীচী বরিশালের উদ্যোগে প্রভাতি অনুষ্ঠান, রাখি পরানোর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ঢাক উৎসব, রাখি বন্ধন, উত্তরীয় প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার পর সকাল ৮টায় চারুকলা বরিশালের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনীকুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

এ ছাড়া অশ্বিনীকুমার হলের সামনে খেলাঘর আসরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি উদ্যোগে সার্কিট হাউস ও শিল্পকলা একাডেমিতে নানা আয়োজনসহ বৈশাখী শোভাযাত্রা বের হয়।

এ ছাড়া বিএম স্কুল মাঠে চলছে তিন দিনের মেলা। মেলায় হ‌রেক রক‌মের পণ্যের পসরা বসেছে। শিশু-কিশোর, নারীরা ভিড় জমিয়েছেন। দিনভর এত উৎসবে যেন প্রাণ ফিরে এসেছে সংস্কৃতিতে। 

উদীচীর বরিশাল জেলা সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি বলেন, অতীতের বিভেদ, বৈষম্য পেছনে ফেলে পৃথিবীর সব মানুষের মঙ্গল কামনায় গত প্রায় চার দশক ধরে উদীচী প্রভাতি অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করে আসছে। 

সংস্কৃ‌তিকর্মী এম এ মাসুদ ব‌লেন, ‘আমরা অনেক দিন মন খু‌লে উৎসব কন‌তে পা‌রি‌নি। এবার ভয় কে‌টে বৈশা‌খে প্রাণ ফিরে এসেছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com