![]() বরিশালে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
১৬ April ২০২৬ Thursday ৭:০৩:১২ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানা-এর অমৃত লাল দে সড়কের ঝাউতলা ৩য় গলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ঝাউতলা ৩য় গলি এলাকায় আসামি মো. ফিরোজ (৩৮)-এর টিনের তৈরি বসতঘরের একটি কক্ষে রাখা স্টিলের শোকেস মধ্যে পলিথিন প্যাকেটে রাখা ২০০ পিস ইয়াবা সহ আসামী ফিরোজকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ঝাউতলা ৩য় গলির বাসিন্দা আলতাফ হোসেনের পুত্র মো. ফিরোজ (৩৮)। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা-এ তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

