Current Bangladesh Time
Friday April ১৭, ২০২৬ ১০:০৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
১৬ April ২০২৬ Thursday ৭:০৩:১২ PM
Print this E-mail this

বরিশালে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা  উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানা-এর অমৃত লাল দে সড়কের ঝাউতলা ৩য় গলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ঝাউতলা ৩য় গলি এলাকায় আসামি মো. ফিরোজ (৩৮)-এর টিনের তৈরি বসতঘরের একটি কক্ষে রাখা স্টিলের শোকেস মধ্যে পলিথিন প্যাকেটে রাখা ২০০ পিস ইয়াবা সহ আসামী ফিরোজকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ঝাউতলা ৩য় গলির বাসিন্দা আলতাফ হোসেনের পুত্র  মো. ফিরোজ (৩৮)। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা-এ তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভয়াবহ হচ্ছে হাম, ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু
বরিশালে লোডশেডিং ঘণ্টায় ঘণ্টায়
বরিশাল নগরের আলোচিত পুকুরে এখন ঘুমায় কুকুর!
বরিশালে আনসার নিয়োগে ঘুস-বাণিজ্য, তোলপাড়!
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com