![]() চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার জ্ঞানের বাতিঘর সাবেক শিক্ষক মিলন বন্ধু কুন্ডু
১৭ April ২০২৬ Friday ৬:২৯:৪৮ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় মিলন বন্ধু কুন্ডু (৮১) শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৬ টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে পরলোকগমণ করেন। তিনি স্ট্রোকজনিত কারনে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। প্রয়াণকালে তিনি ৭ ভাই ও দুই বোনসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি নিঃসন্তানী ছিলেন। জ্ঞানের বাতিঘর প্রয়াত শিক্ষক মিলন বন্ধু কুন্ডু বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুন্ডুর বড় ভাই এবং প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক প্রয়াত রেণু পাল কুন্ডুর স্বামী ও জাতীয় হৃদরোগ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক গোপাল শীলের জেঠা শ্বশুর। “তার শবদেহ এদিন ( শুক্রবার) দুপুর ১২ টা থেকে সাড়ে ১২:টা পর্যন্ত বানারীপাড়া বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির আঙ্গিনায় শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কুন্ডু বাড়ির পারিবারিক শ্মশানে শেষ কৃত্য সম্পন্ন করা হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

