Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৫:১৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার জ্ঞানের বাতিঘর সাবেক শিক্ষক মিলন বন্ধু কুন্ডু
১৭ April ২০২৬ Friday ৬:২৯:৪৮ PM
Print this E-mail this

চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার জ্ঞানের বাতিঘর সাবেক শিক্ষক মিলন বন্ধু কুন্ডু


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় মিলন বন্ধু কুন্ডু (৮১) শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৬ টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে পরলোকগমণ করেন। তিনি স্ট্রোকজনিত কারনে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন।  প্রয়াণকালে তিনি ৭ ভাই ও দুই বোনসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি নিঃসন্তানী ছিলেন। জ্ঞানের বাতিঘর প্রয়াত শিক্ষক মিলন বন্ধু কুন্ডু বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুন্ডুর বড় ভাই এবং প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক প্রয়াত রেণু পাল কুন্ডুর স্বামী ও জাতীয় হৃদরোগ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক গোপাল শীলের জেঠা শ্বশুর। “তার শবদেহ এদিন ( শুক্রবার) দুপুর ১২ টা থেকে সাড়ে ১২:টা পর্যন্ত বানারীপাড়া বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির আঙ্গিনায় শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কুন্ডু বাড়ির পারিবারিক শ্মশানে শেষ কৃত্য সম্পন্ন করা হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com