Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য রুহুল আমিন দুলাল
১৯ April ২০২৬ Sunday ৫:১৩:২২ PM
মঠবাড়িয়ায় নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য রুহুল আমিন দুলাল
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে কৃষি সেচ সংকট মোকাবেলায় ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য রুহল আমীন দুলাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। শনিবার (১৮ এপ্রিল) নাব্যতা হারানো মঠবাড়িয়ার বহেরাতলা বাজার হতে আলগী বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। যা বাস্তবায়ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এসময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ইসমাইল হোসেন হাওলাদার সহ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
খাল খনন কর্মসূচি উদ্বোধন করে সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, বিগত সরকারের সময় খালের জন্য বরাদ্দ এলেও বাস্তবে কোন কাজ হয়নি। বর্তমান সরকার যথাযথভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর। পানি সমস্যার সমাধান করতে পারলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ সময় কৃষকদের সমস্যার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য প্রশসেনকে আহ্বান জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা