Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১:১৭ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চরঘেরা ও বাধা জাল জব্দ
২০ April ২০২৬ Monday ৩:২৫:৪৮ PM
Print this E-mail this

কাউখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চরঘেরা ও বাধা জাল জব্দ


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে মৎস্য অধিদফতর ও নৌ পুলিশের যৌথ কম্বিং অপারেশনে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১৫ টি অবৈধ চরঘেরা ও ৭০ হাজার টাকা মুল্যের বাধা জাল জব্দ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ) সকালে এবং রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চিরাপাড়া নদী, গান্ডতা এবং লাংগুলী খালে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে আনুমানিক ৮০ হাজার টাকা মুল্যের চরঘেরা জাল জব্দ করা হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনস্ট করা হয়। এর আগে রবিবার বিকেলে প্রায় ৭০ হাজার টাকা মুল্যের অবৈধ বাধা জাল জব্দ করা হয়।

এ ব্যাপারে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই এ অভিযান চালানো হয়।

এসময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ১৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com