![]() হিজলায় ১৭ লাখ টাকার বাগদা রেণু জব্দ মেঘনায় অবমুক্ত
২০ April ২০২৬ Monday ৬:৩০:৪২ PM
![]() মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৪ ড্রামে প্রায় ১৭ লাখ টাকার বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। রোববার(১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই ইঞ্জিনের একটি বড় ট্রলারসহ ১৪ টি ড্রামে ৫ লাখ ৬০ হাজার বাগদা চিংড়ি মাছের রেণু জব্দ করা হয়। পরে জব্দ করা রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয় যাতে সেগুলো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা মৎস্য দপ্তর জনায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু চক্রের লোকজন দীর্ঘদিন ধরে নদী থেকে চিংড়ির রেণু আহরণ করে আসছিল। তারি ধারাবাহিকতায় রোববার গভীর রাতে নদী দিয়ে বাগদা রেণু পাচার করছিলেন অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও হিজলা নৌ- পুলিশ যৌথভাবে নদীতে অভিযান চালায়। আনুমানিক রাত সাড়ে ৩ টার সময় একটি ট্রলার থেকে ১৪ ড্রামে প্রায় ৫ লাখ ৬০ হাজার বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম জানান,অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রলারের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। রাতেই মেঘনা নদীতে চিংড়ির রেণু অবমুক্ত করা হয় এবং ট্রলারসহ রেণু পরিবহনের মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে চিংড়ির রেণু আহরণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

