Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৮:৪৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় ১৭ লাখ টাকার বাগদা রেণু জব্দ মেঘনায় অবমুক্ত 
২০ April ২০২৬ Monday ৬:৩০:৪২ PM
Print this E-mail this

হিজলায় ১৭ লাখ টাকার বাগদা রেণু জব্দ মেঘনায় অবমুক্ত 


 মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৪ ড্রামে প্রায় ১৭ লাখ টাকার বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

রোববার(১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই ইঞ্জিনের একটি বড় ট্রলারসহ ১৪ টি ড্রামে ৫ লাখ ৬০ হাজার বাগদা চিংড়ি মাছের রেণু জব্দ করা হয়। পরে জব্দ করা রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয় যাতে সেগুলো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা মৎস্য দপ্তর জনায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু চক্রের লোকজন  দীর্ঘদিন ধরে নদী থেকে চিংড়ির রেণু আহরণ করে আসছিল।

তারি ধারাবাহিকতায় রোববার গভীর রাতে নদী দিয়ে বাগদা রেণু পাচার করছিলেন অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও হিজলা নৌ- পুলিশ যৌথভাবে নদীতে অভিযান চালায়। আনুমানিক রাত সাড়ে ৩ টার সময় একটি ট্রলার থেকে ১৪ ড্রামে প্রায় ৫ লাখ ৬০ হাজার বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়।

যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম জানান,অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রলারের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

রাতেই মেঘনা নদীতে চিংড়ির রেণু অবমুক্ত করা হয় এবং ট্রলারসহ রেণু পরিবহনের মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে চিংড়ির রেণু আহরণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com